• ঢাকা
  • সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ , রাত ১২:৪৩
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : রকি আহমেদ, শরীয়তপুর প্রতিনিধি:

নড়িয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর নতুন ৫০সজ্জা হাসপাতালের শুভ উদ্বোধন


নড়িয়ায় দীর্ঘ প্রতীক্ষার পর নতুন ৫০সজ্জা হাসপাতালের শুভ উদ্বোধন

প্রিন্ট ভিউ

শরীয়তপুর নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার  বিকাল ৪টায়  নড়িয়া পৌরসভা  শরীয়তপুর-নড়িয়া সড়কের পাশে নবনির্মিত ভবনে আনুষ্ঠানিকভাবে ৫০সজ্জা  বিশিষ্ট হাসপাতালটির উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও  শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ এমপি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি মুলফৎগঞ্জ এলাকা থেকে নড়িয়া পৌরশহরে স্থানান্তরের জন্য নতুন ভবন নির্মাণ করা হয়। ভবন নির্মাণের কাজ আগের সরকারের আমলে শেষ হলেও হাসপাতালটি উদ্বোধন করা হয়নি। পরবর্তী সময়ে হাসপাতালের কার্যক্রম বন্ধ চেয়ে উচ্চ আদালতে রিট হলে মামলাজটিলতায় প্রায় দুই বছর হাসপাতালটি অকার্যকর ছিল।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য সফিকুর রহমান কিরণ বলেন, বর্তমান সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রীর সহযোগিতায় হাসপাতালটির উদ্বোধন করে চিকিৎসাসেবা শুরু করা সম্ভব হয়েছে।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃশাহজালাল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ রেহান উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ফারহানা কাদির রহমান, মাদারীপুর স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. মহিউদ্দিন মিরাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস ও নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

এ ছাড়া নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি শামছুল আলম দাদন মুন্সী, সাধারণ সম্পাদক  ফরিদ আহমেদ রয়েল মাঝী, ডাঃসাফা শারারা রহমান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, হাসপাতালের চিকিৎসক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

সারাদেশ

আরও পড়ুন