বাংলাদেশ প্রবাসী কল্যাণ ফোরাম শরীয়তপুর জেলা আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নড়িয়া পৌরসভা সাবেক সহ সভাপতি আরিফ শিকদারের গ্রামের বাড়ি কলুকাটি ২জুন মঙ্গলবার মধ্যরাতে বাড়ির সিকিউরিটি তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে । এতে করে স্বর্ণ অলংকার নগদ টাকা মালামাল নিয়ে চলে যায় সঙ্ঘবদ্ধ চোর।।
এ ঘটনার বিষয়ে তা ছোট ভাই তাজুল শিকদার বলেন তার বড় ভাই আরিফ শিকদার দীর্ঘদিন যাবত মালয়েশিয়াতে আছেন।প্রতি বছরই দেশে এসে নড়িয়া বৈশাখী পাড়া বাড়ি ও কলুকাটি নতুন বাড়িতে বসবাস করেন তিনি প্রতিবাদী ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত প্রবাসে বসেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য প্রতিবাদ সংগ্রাম ও কাজ করে যাচ্ছেন। কলুকাটি নতুন বাড়িটি নির্মাণের সময় কিছু চাঁদাবাজরা তার কাছ থেকে চাঁদা চান। ঈদের পরে তার পরিবার বাবার বাড়ি বেড়াতে গেলে গত ২জুন ২০২৬ মঙ্গলবার মধ্যরাতে বাড়ির সিকিউরিটি লক ভেঙে ঘরে ঢুকে প্রতিটা রুমের তালা ভেঙে আলমারি ওয়ারড্রব ভেঙে স্বর্ণঅলংকার নগদ টাকা দামি মালামাল নিয়ে যায় । ঘটনাটি জানতে পেরে থানায় যোগাযোগ করলে ৩জুন বুধবার সকালে নড়িয়া থানা পুলিশ এসে চুরির ঘটনাটি তদন্ত করে। ভুক্তভোগী পরিবারের দাবি বিদেশে কঠোর পরিশ্রম করে অর্জিত টাকায় বাড়ি ঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করা যাচ্ছে না।
কলুকাটি এলাকায় মাদক ব্যবসায়ী, মাদক সেবী,চাঁদাবাজ ও শিশু কিশোর গ্যাংদের রাত ভর আনাগোনা চলে। এবিষয়ে দেখার কেউ নেই, নিরাপত্তাহীনতায় শত শত প্রবাসী পরিবার। রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসন যাতে গ্রামে নিরাপত্তার ব্যবস্থা করেন এবং দ্রুত চোর চক্র, চাঁদাবাজ মাদকচক্র অপরাধীদের গ্রেফতার করেন।
ঘটনার বিষয় নড়িয়া থানা ওসি বাহার মিয়া বলেন নড়িয়া পৌরসভা ৫নং ওয়ার্ড কলুকাটি আরিফ শিকদারের বাড়িতে চোরি সংক্রান্ত ঘটনাটি জেনে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে তদন্ত চলছে নির্দিষ্ট নাম না থাকায় এখনো কাউকে ধরা যায়নি অপরাধীদের খুঁজতে নড়িয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।।