• ঢাকা
  • শুক্রবার , ১ মে ২০২৬ , ভোর ০৪:০৮
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : ছরোয়ার হোসেন, ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ভাঙ্গায় দিনে দুপুরে কানাডা প্রবাসীর ফ্লাটবাসা থেকে ৪৩ ভরি স্বর্ণ ও সাড়ে পাঁচ লাখ টাকা চুরির অভিযোগ।

ভাঙ্গায় দিনে দুপুরে কানাডা প্রবাসীর ফ্লাটবাসা থেকে ৪৩ ভরি স্বর্ণ ও সাড়ে পাঁচ লাখ টাকা চুরির অভিযোগ।

প্রিন্ট ভিউ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌর সদরের উপজেলা পরিষদ সংলগ্ন মক্কা টাওয়ারের ৪র্থ তলায় কানাডা প্রবাসী মীর মাসুদের ফ্লাটবাসায় দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির অভিযোগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টার পর ঘটে যাওয়া চুরিতে ৪৩ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে পাঁচ লাখ টাকা সহ দামি মালামালের নিয়ে যায় চোরের দল।

কানাডা প্রবাসী মীর মাসুদের স্ত্রী শিউলি বেগম জানান, আজ সকালে আমি আমার সন্তানদের নিয়ে মাদ্রাসায় যাই। দুপুর ১২ টার দিকে আমি ফ্লাটে এসে দেখি আমার সদর দরজার দুটি তালাই ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখি ফ্লাটের আলমারি ও শোকেসের সব কিছু ভেঙে তছনছ করেছে চোরের দল। আমার স্বামী কানাডা প্রবাসী। আমি একাধিকবার বীদেশ ভ্রমণ করেছি। আমার নিজের ও সন্তানদের ব্যবহৃত ৪৩ ভরি স্বর্ণ ও নগদ সাড়ে পাঁচ লাখ টাকা চোরেরা নিয়ে গেছে। আমি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

এবিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমি বিষয়টি জানতে পেরেছি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ

আরও পড়ুন