• ঢাকা
  • শুক্রবার , ১ মে ২০২৬ , ভোর ০৪:০৭
শিরোনাম
হোম / জাতীয়
রিপোর্টার : অনলিইন ডেস্ক:
আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে ইউনেসকো প্রতিনিধিদলের সাক্ষাৎ

প্রিন্ট ভিউ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউনেসকোর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ সুসান ভাইজের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতে সুসান ভাইজ নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশ পুলিশের সংস্কার, মতপ্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা, কমিউনিটি পুলিশিং, মানবাধিকার এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সম্পর্ক উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের আগ্রহ প্রকাশ করেন তিনি। আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ইউনেসকোর আগ্রহকে স্বাগত জানান।

একইসঙ্গে বাংলাদেশ পুলিশ ও ইউনেসকোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয়

আরও পড়ুন