• ঢাকা
  • শনিবার , ১৪ নভেম্বর ২০২৬ , রাত ০১:১৪
শিরোনাম
হোম / সারাদেশ
রিপোর্টার : রকি আহমেদ, শরীয়তপুর জেলা প্রতিনিধি

নড়িয়া ঘড়িসার মানব পাচার মামলায় ইসলামী আন্দোলনের নেতা জাফর গ্রেপ্তার।


নড়িয়া ঘড়িসার মানব পাচার মামলায় ইসলামী আন্দোলনের নেতা জাফর গ্রেপ্তার।

প্রিন্ট ভিউ

শরীয়তপুরের নড়িয়ায় মানব পাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে দায়ের করা মামলায় ইসলামী আন্দোলনের সাবেক নেতা জাফর খানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১১ নভেম্বর মধ্যরাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগপত্রে জাফর খানসহ সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। অন্য অভিযুক্তরা হলেন—হৃদয় মাবি (৩২), চিনু বেগম (৪৮), বিলাল (৪২), রিনা আক্তার, প্রশান্তজিত দাস এবং আল-মদিনা ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠান।

অভিযোগকারী ইমরান (৩০) নড়িয়া উপজেলার বাসিন্দা। তাঁর অভিযোগ, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে কয়েক লাখ টাকা গ্রহণ করেন। ব্যাংক হিসাবের মাধ্যমে এসব টাকা লেনদেন করা হয়। পরবর্তী সময়ে বিদেশে পাঠানো নিয়ে জটিলতা তৈরি হলে টাকা ফেরত চাইতে গিয়ে তিনি হয়রানির শিকার হন বলেও অভিযোগে উল্লেখ করেছেন।

অভিযোগের সঙ্গে বিভিন্ন ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হয়েছে।

গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনাল, শরীয়তপুর অভিযোগটি পর্যালোচনা করে নড়িয়া থানাকে নিয়মিত মামলা রুজু ও তদন্তের নির্দেশ দেন। ট্রাইব্যুনালের নির্দেশনার পর পুলিশ এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালানের অভিযোগে দায়ের করা মামলায় জাফর খানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে উচ্চ আদালতে পেরন করা হয়েছে। 

তিনি আরো জানান, মামলার অন্য অভিযুক্তদের বিষয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাদেশ

আরও পড়ুন