• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ , বিকাল ০৪:২৩
শিরোনাম
হোম / জাতীয়
রিপোর্টার : মোঃ আল-আমীন চৌধুরী, বিশেষ প্রতিনিধি
কক্সবাজারে আসামী ধরতে গিয়ে এএসআই এর মৃত্যু

কক্সবাজারে আসামী ধরতে গিয়ে এএসআই এর মৃত্যু

প্রিন্ট ভিউ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় আসামী ধরতে গিয়ে পুলিশের এএসআই রূপন কান্তি দে নামের (৪২) মৃত্যু হয়েছে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক।


সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হারবাং স্টেশন এলাকায় ঘটনা ঘটে। তিনি হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।


স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করে বলেন, একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি জুনাইদ নামের এক যুবলীগ কর্মী এলাকায় অবস্থান করছেন বলে খবর পায়। এমন সংবাদের ভিত্তিতে হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এএসআই রূপনসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করার চেষ্টা করে।


প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে এএসআই রূপন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সময় পরিস্তিতির সুযোগে ধৃত ব্যক্তি পালিয়ে যান বলেও অভিযোগ রয়েছে।


তবে ঘটনার বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ভিন্ন বক্তব্য দিয়েছেন।


তিনি বলেন, পুলিশ কোনো আসামি ধরতে যায়নি। হারবাং স্টেশনের একটি দোকানে অবস্থানকালে এএসআই রূপন অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে পড়ার পর সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয একটি হাসপাতালে এবং পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের :: কর্মকর্তা চিকিৎসক ডা.জায়নুল আবেদীন জানান, হাসপাতালে আনার সময়ই তিনি মৃত ছিলেন। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


পুলিশ পারিবারিক সূত্রে জানা গেছে, রূপন কান্তি দে দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। এর আগে তিনি একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হন এবং তার হার্টে রিং বসানো হয়েছিল।


নিহতের স্বজন রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা ঝুলন দত্ত জানান, রূপন কান্তি দে আগে থেকেই হার্টের রোগী ছিলেন। অতীতেও দুইবার স্ট্রোক করেছিলেন।

 

এবার তৃতীয়বারের মতো স্ট্রোক করে মারা গেছেন।

এদিকে, ঘটনার সময় উপস্থিত থাকা এসআই মোফাজ্জল হোসেন মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

জাতীয়

আরও পড়ুন