প্রকাশিত : শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ , বিকাল ০৩:১৭।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১৭ অক্টোবর ২০২৬ , রাত ১১:৩১
রিপোর্টার : স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে চাঁদাবাজির চেষ্টা, দুই রহস্যজনক নম্বর ঘিরে নানা প্রশ্ন


রিপোর্টার : Deshkal

সম্প্রতি দুটি মোবাইল নম্বর থেকে দেশের স্বনামধন্য এক ব্যবসায়ীর কাছে বিপুল অংকের টাকা দাবির ঘটনায় জনমনে নানা প্রশ্ন দেখো দিয়েছে। ক্ষমতাসীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং দেশের শীর্ষ নেতৃত্বের নাম বিতর্কিত করার হীন উদ্দেশ্যে একটি প্রতারক চক্র এ অপতৎপরতা চালাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। আইনশৃ্ঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, গত সপ্তাহের মাঝামাঝি সময়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যবসায়ীর কাছে ০১৮৬৩২৬৬৩১৯ এবং ০৯৬৫৮৪৯৮১৭০ নম্বর দুটি থেকে কল করা হয়। অপর প্রান্ত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে বড় অঙ্কের টাকা দাবি করে চক্রটি। দুটি নম্বরের একটি সাধারণ মোবাইল সংযোগ (রবি/সাবেক একটেল) এবং অন্যটি আইপি (IP) কলিং নম্বর।

কলার আইডেন্টিফিকেশন অ্যাপ 'ট্রুকলার'-এ মোবাইল নম্বরটি ‘জিয়া পরিবার’ নামে সেভ করা রয়েছে এবং মেসেজিং অ্যাপ 'ইমো'-তে নামটি ‘তারেক রহমান’ হিসেবে দেখাচ্ছে। এছাড়া ওই ব্যবসায়ীর সাথে যোগাযোগের সময় হোয়াটসঅ্যাপ প্রোফাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করা হয়েছিল, যা পরবর্তীতে পরিবর্তন করে তিনটি গোলাপের ছবি দেওয়া হয়। তবে গত ১৩ অক্টোবরের পর থেকে দুটি নম্বরই বন্ধ পাওয়া যাচ্ছে।

বিজ্ঞমহল মনে করছেন, প্রধানমন্ত্রী ও সরকারের সম্মানহানির লক্ষ্যেই এটি একটি পরিকল্পিত সিন্ডিকেটের কাজ। পুলিশি তদন্তে নম্বরগুলোর বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন তথ্য ও কল ডিটেইলস রেকর্ড (CDR) বিশ্লেষণ করলেই এই চক্রের মূল হোতাদের নাম বেরিয়ে আসবে।

এ বিষয়ে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির এক শীর্ষ নেতার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এর তীব্র নিন্দা জানান। তিনি এ বিষয়ে বলেন, "চিটার ও চাঁদাবাজদের একটি কুচক্রী গ্রুপ রাজনৈতিক ফায়দা লুটতে ও বিভ্রান্তি ছড়াতে এ ধরনের অপকর্ম করছে। প্রধানমন্ত্রী কিংবা অন্য যেকোনো ব্যক্তির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা ধান্দাবাজি করতে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় মামলা করে তাদের পুলিশে সোপর্দ করা উচিত।"

একই সাথে এ ধরনের যেকোনো সন্দেহজনক কল বা প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজকে সতর্ক ও সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান এই যুবদল নেতা।